শুধু ব্যথার জন্য দিলাম, প্যারাসিটামল। অর্ধেক ট্যাবলেট। দিনে তিনবার। ১৫ দিন। খরচ মাত্র ১০ টাকা।
কারণ গ্রামের মানুষ তাকে বলেছিল, মেয়েটার মাথায় বড় অপারেশন লাগবে।
গ্রামের ছোট্ট একটি মেয়ে। হঠাৎ দেখা গেল মাথার এক পাশ ফুলে গেছে।
মেয়েটা নিজেও বলতে পারছে না কীভাবে আঘাত লেগেছিল। ভয়টা এখান থেকেই শুরু।
গ্রামে ডাক্তার! শহরের ডাক্তার! সবার কথা একটাই—
ঢাকায় বড় ডাক্তার দেখাতে হবে। অনেক টাকা লাগবে। বড় অপারেশনও লাগতে পারে। ভয় দ্রুত ছড়ায়। সত্য ধীরে।
আমি সিটি স্ক্যান করালাম। রিপোর্টে দেখা গেল, চামড়ার নিচে সামান্য রক্ত জমেছে। এটা শরীর নিজেই ঠিক করে ফেলে। না অপারেশন। না দামী চিকিৎসা।
শুধু ব্যথার জন্য দিলাম, প্যারাসিটামল। অর্ধেক ট্যাবলেট। দিনে তিনবার। ১৫ দিন। খরচ মাত্র ১০ টাকা।
মায়ের চোখে তখনও অবিশ্বাস। গ্রামের মানুষ তো বলেছে, অনেক টাকা না খরচ করলে মেয়েটা ভালো হবে না। ভয় আর বিশ্বাস এই দুইয়ের মাঝে তিনি দাঁড়িয়ে ছিলেন।
আমি বললাম, মা জননী, ১০ টাকায়ও চিকিৎসা সম্ভব। অপ্রয়োজনীয় চিকিৎসা নয়! সঠিক চিকিৎসাই মানবিক চিকিৎসা।