আপনি যদি আজ পেশিতে বিনিয়োগ না করেন, আগামীকাল আপনাকে ওষুধে বিনিয়োগ করতে হবে। পেশি বানান, ডায়াবেটিস, পড়ে যাওয়া, দুর্বল বার্ধক্যের বিরুদ্ধে।
আপনি যদি ভাবেন পেশি শুধু বডি বিল্ডারদের জন্য! তাহলে আপনি বড় ভুল করছেন!
পেশি কোনো শো-অফ নয়। পেশি হলো মেটাবলিক ওষুধ। পেশি না থাকলে-
❌ ডায়াবেটিস সহজে আসে
❌ হাঁটু–কোমর দ্রুত নষ্ট হয়
❌ বার্ধক্য তাড়াতাড়ি ধরা দেয়
পেশি = রক্তে শর্করা নিয়ন্ত্রণG
আমাদের শরীরের সবচেয়ে বড় “গ্লুকোজ খাওয়া অঙ্গ” হলো পেশি।
👉 পেশি যত বেশি, ইনসুলিন তত ভালো কাজ করে
👉 টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি কমে
ডায়েট একা যথেষ্ট নয়। পেশি না থাকলে সুগার কন্ট্রোল টেকে না।
পেশি না থাকলে বার্ধক্য দ্রুত আসে। বয়স বাড়ার সাথে সাথে পেশি কমে। এর ফল কী জানেন?
❌ হাঁটতে কষ্ট
❌ পড়ে যাওয়ার ঝুঁকি
❌ অন্যের ওপর নির্ভরশীলতা
👉 পেশি মানে স্বাধীন বার্ধক্য
👉 পেশি মানে নিজের কাজ নিজে করার শক্তি।
পেশি চর্বির বিপরীত! চর্বি শুধু জমা রাখে কিন্তু পেশি প্রতিদিন শক্তি পোড়ায়—
👉 বেশি পেশি = বেশি ক্যালোরি বার্ন
👉 ওজন কমানো ও ধরে রাখা সহজ
তাহলে কী করব? (সহজ বাস্তব সমাধান)
✔️ সপ্তাহে 2–3 দিন strength training
✔️ হাঁটা + স্কোয়াট + পুশ-আপ দিয়েই শুরু করা যায়
✔️ প্রতি কেজি ওজনে ১.৬–২.২ গ্রাম প্রোটিন
✔️ ৭–৯ ঘণ্টা ঘুম (এটা বিলাসিতা নয়, চিকিৎসা)
আপনি যদি আজ পেশিতে বিনিয়োগ না করেন, আগামীকাল আপনাকে ওষুধে বিনিয়োগ করতে হবে। পেশি বানান, ডায়াবেটিস, পড়ে যাওয়া, দুর্বল বার্ধক্যের বিরুদ্ধে।
এই লেখা যদি কাজে লাগে, শেয়ার করুন। আপনার পরিবারের বয়স্ক মানুষদের জন্য বিশেষভাবে জরুরি।