রমজানের ৪টি বিশেষ কাজ 🔹 “লা ইলাহা ইল্লাল্লাহ” বেশি পড়া 🔹 বেশি ইস্তেগফার 🔹 জান্নাত চাওয়া 🔹 জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
বিভিন্ন নির্ভরযোগ্য আলেম ও গবেষণা ভিত্তিক ইসলামিক সোর্স থেকে রমজানের ৩০টি গুরুত্বপূর্ণ আমল একত্র করেছি।এটি আপনার পুরো রমজানের গাইডলাইন হতে পারে।
🟢 ক্যাটাগরি ১: কোর ইবাদাত (Core Worship)
১.সিয়াম পালন: শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখুন। রমজানের মূল ভিত্তি।
২.সময়মতো পাঁচ ওয়াক্ত সালাত: জান্নাতের সবচেয়ে নিশ্চিত পথগুলোর একটি।
৩.তারাবীহ পূর্ণ করা: ইমামের সাথে শেষ পর্যন্ত—সারারাত ইবাদতের সওয়াব।
৩.তাহাজ্জুদ: সাহরীতে উঠেই কয়েক রাকাত। ফরজের পর শ্রেষ্ঠ সালাত।
🟢 ক্যাটাগরি ২: কুরআনের সাথে সম্পর্ক
১.শুদ্ধভাবে কুরআন শেখা: এই মাসেই কুরআন নাজিল হয়েছে।
২.অন্তত একজনকে কুরআন শেখানো: শ্রেষ্ঠ মানুষ কে? যে শেখে এবং শেখায়।
৩.বেশি বেশি তিলাওয়াত: প্রতি হরফে ১০ নেকি।
৪.একে অপরকে কুরআন শোনানো: সাহাবীদের আমল।
৫.অর্থসহ পড়া ও আমল করা: শুধু তিলাওয়াত নয়—Transformation. প্রতিদিন একটি আয়াত মুখস্থ ৩০ দিনে ৩০ আয়াত।
🟢 ক্যাটাগরি ৩: আত্মশুদ্ধি
১.ইখলাস: মানুষ নয়—শুধু আল্লাহর জন্য।
২.শুকরিয়া: রমজান পাওয়াটাই বিশাল নিয়ামত।
৩. তাওবাহ ও ইস্তেগফার: দিনে ১০০ বার।
৪.তাকওয়া অর্জন: রোজার মূল শিক্ষা।
৫.ইফতারের আগে দো‘আ: এ সময় দো‘আ কবুলের বিশেষ সুযোগ।
৬.বেশি বেশি যিকর: সুবহানাল্লাহ | আলহামদুলিল্লাহ | লা ইলাহা ইল্লাল্লাহ | আল্লাহু আকবার।
৭.চরিত্র গঠন: মিথ্যা, গীবত, ঝগড়া—বন্ধ। বলুন: “আমি রোজাদার।”
৮.মিসওয়াক: মুখের পবিত্রতা, সুন্নাহ।
🟢 ক্যাটাগরি ৪: দান ও সম্পর্ক
১.প্রতিদিন কিছু না কিছু দান: রমজান = উদারতার মাস।
২.অন্তত একজনকে ইফতার করান
1️⃣ গরীবকে খাবার দিন
2️⃣ সম্পর্ক ঠিক করুন
একটা ফোন কলও যথেষ্ট হতে পারে।
🟢 ক্যাটাগরি ৫: রমজানের বিশেষ আমল
১.সাহরী বাদ নয়: এক ঢোক পানি হলেও।
২.সময়মতো ইফতার: খেজুর/পানি দিয়ে।
৩.শেষ দশকে ই‘তিকাফ (সম্ভব হলে)
৪.লাইলাতুল কদর তালাশ: বিজোড় রাত গুলোতে ইবাদত বাড়ান।
দো‘আ:
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন…”
* ঈদের আগে ফিতরাহ আদায়
*ফজরের পর যিকর ও সূর্যোদয়ের পর ২ রাকাত
*দাওয়াতে দ্বীন
*একটি ভালো কথা = সদাকাহ।
৮.সামর্থ্য থাকলে উমরা
রমজানের ৪টি বিশেষ কাজ
🔹 “লা ইলাহা ইল্লাল্লাহ” বেশি পড়া
🔹 বেশি ইস্তেগফার
🔹 জান্নাত চাওয়া
🔹 জাহান্নাম থেকে মুক্তি চাওয়া
রমজানে যা এড়িয়ে চলবেন:
• অপ্রয়োজনীয় কেনাকাটা
• ইফতারের পর বেহুদা সময় নষ্ট
• অলসতা
• গীবত, মিথ্যা
• অশ্লীল কন্টেন্ট
• খাবারের অপচয়
রমজান একবার আসে। কিন্তু সব রমজান আমাদের জন্য ফিরে আসে না।